ছবি: সংগৃহীত
সারাদেশ

জাজিরায় গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প পরিদর্শন

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়ন পরিষদে ৩য় পর্যায়ে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের মাঠ পর্যায়ে কার্যক্রম পরিদর্শন করেছেন ইউএনডিপির প্রজেক্ট এনালিষ্ট মো. শাহাদাত হোসেন।

আরও পড়ুন: ট্রাকের ধাক্কায় নার্স নিহত

রোববার (২১ জানুয়ারি) সকালে এ পরিদর্শনকালে তার সাথে ছিলেন প্রকল্পের ডিস্ট্রিক ম্যানেজার মো. আল ফারুক গাজী প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন- নাওডোবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর ঢালী, ইউপি সদস্যবৃন্দ, ইউপি সচিব ও হিসাব সহকারী, সুশীলসহ সমাজের প্রতিনিধি এবং সাংবাদিকগণ।

জানা গেছে, বাংলাদেশ সরকারের অর্থায়নে ইউরোপিয়ন ইউনিয়ন ও ইউএনডিপির আর্থিক ও কারিগরি সহযোগিতায় স্থানীয় সরকার বিভাগ পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত স্থানীয় পর্যায়ে ন্যায় বিচার নিশ্চিতকল্পে ৩য় পর্যায়ে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের সঠিক বাস্তবায়নে ইউপি চেয়ারম্যান, সচিব, হিসাব সহকারী ও ইউপি সদস্যদের দায়িত্ব ও কর্তব্য এবং চলমান অগ্রগতির বিষয়ে নাওডোবা ইউনিয়ন পরিষদের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: প্রেমের ফাঁদে ফেলে প্রতারক চক্রের ব্লাকমেইল!

প্রজেক্ট এনালিস্ট বলেন, গ্রাম আদালতের অন্যতম উদ্দেশ্য হলো ছোটখাটো ব্যাপারে উচ্চ আদালতের মামলার জট কমানো এবং গ্রামীণ প্রান্তিক জনগোষ্ঠীর বিচারিক সেবা নিশ্চিত করা।

এ জন্য ইউনিয়ন পরিষদের সকল প্রতিনিধিদের আরও বেশি দায়িত্বশীল হয়ে কাজ করতে হবে, প্রচারণা বৃদ্ধি করতে হবে। তাহলেই ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালত সক্রিয়করণ করা সম্ভব হবে। মতবিনিময় শেষে তিনি গ্রাম আদালত এজলাস পরিদর্শন করেন। উপজেলার মূলনা ইউনিয়ন পরিষদেও একই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা