সংগৃহীত ছবি
সারাদেশ

ট্রেনে কাটায় ২ ছাত্র নিহত

জেলা প্রতিনিধি: জামালপুরের মেলান্দহের রুকনাই রেলক্রসিং এলাকায় কমিউটার ট্রেনে কাটা পড়ে দুই স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: বরগুনায় বাস চলাচল বন্ধ

নিহত দুই স্কুল ছাত্র-শাকিল ও মজিবর এবং তার দুইজনই রুকনাই উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। জামালপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী আনসার সদস্য ফরিদ উদ্দিন বলেন, রুকনাই রেলক্রসিং এলাকায় রেললাইনে বসে তারা হেডফোন কানে দিয়ে মোবাইলে গেমস খেলছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনটি রুকনায় রেলক্রসিং অতিক্রম করার সময় তারা ট্রেনে কাটা পড়ে এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

আরও পড়ুন: ময়মনসিংহ সিটি নির্বাচন ৯ মার্চ

জামালপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান বলেন, ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর বব্যবস্থা করা হচ্ছে। এই ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের হবে বলেও জানান তিনি।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা