সংগৃহীত
সারাদেশ

ট্রাকের সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি: নাটোরে ২ ট্রাকের সংঘর্ষে একটি ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে নির্বাচন প্রস্তুতি সম্পন্ন

শনিবার (৬ জানুয়ারি) সকালে নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহমদপুর কারবালা এলাকায় নাটোর ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটেছে।

নিহত শাহিনুর ঝিনাইদহ শৈলকুপা এলাকার বারুইপাড়া গ্রামের মৃত এলাহীর ছেলে ও হেলপার একই উপজেলার অচিন্তপুর গ্রামের আলমগীর লস্করের ছেলে।

আরও পড়ুন: ময়মনসিংহে ভোটকেন্দ্রে আগুন

ঝলমলিয়ে হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ এন এম মাসুদ গণমাধ্যমকে বলেন, নাটোর থেকে কুষ্টিয়ায় যাচ্ছিল বালুবোঝাই দু’টি ট্রাক। ট্রাক দুটি নাটোর মহাসড়কের কারবালা এলাকায় পৌঁছালে পেছনের ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনের ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে করে ট্রাকটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক শাহিনুর ও হেলপার জসিমের মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে অপর ট্রাকচালকটিকে আটক করা হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা