সংগৃহীত
সারাদেশ

বরগুনায় ভোটকেন্দ্রে আগুন

জেলা প্রতিনিধি: বরগুনা জেলার আমতলী উপজেলার আরপাঙ্গাশিয়া ইউনিয়নের দুটি ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৫ জানুয়ারি) রাত ১১টার দিকে এই ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: চট্টগ্রামে ভোট কেন্দ্রে আগুন

এ কেন্দ্র দুটি হচ্ছে বালিয়াতলী চরকগাছিয়া দাখিল মাদরাসা ও মধ্য আরপাঙ্গাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

প্রত্যক্ষদর্শী ও মাদরাসার নৈশপ্রহরী আফজাল বলেন, রাতে হঠাৎ করে আগুন জলতে দেখে নেভাতে যান তিনি। আগুন ছড়িয়ে পড়লেও নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে কে/কারা এই আগুন দিয়েছে, তা জানা যায়নি।

এলাকার চৌকিদার মোবারক মিয়া জানান, বাইরে থেকে আগুন জ্বলতে দেখে আমি দৌড়ে আসি। আমরা কয়েকজন মিলে পানি দিয়ে নিভিয়ে ফেলি।

আরও পড়ুন: সিরাজগঞ্জে ট্রাকে অগ্নিসংযোগ

আমতলী থানার ওসি শাখাওয়াত হোসেন তপু বলেন, দুর্বৃত্তরা আগুন দেওয়ার পর দ্রুত সময়ের মধ্যে স্থানীয়রা তা নিয়ন্ত্রণে আনে। তেমন কোনো ক্ষতি হয়নি। পরে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা