সংগৃহীত ছবি
সারাদেশ

ভালুকায় বনভুমি দখলের চেষ্টা

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় ভালুকা রেঞ্জের হবিরবাড়ী বিটের হবিরবাড়ি মৌজার ১৫৪ নম্বর দাগে আমতলী মোড় এলাকায় প্রভাবশালীদের জবরদখলকৃত সাড়ে ৫ একর বনভূমি উদ্ধার করে সম্প্রতি বন বিভাগ আকাশমনি চারা রোপণ করে। কিন্তু ওই চক্রটি পূণরায় জবর দখলের উদ্দেশ্যে রাতের আঁধারে অধিকাংশ চারা উপড়ে ফেলে।

আরও পড়ুন : বাঁশ দিয়ে পিটিয়ে স্বামীকে হত্যা

বন বিভাগ কর্তৃক নিয়োগকৃত বাগানের পাহারাদার লবণ কোঠা গ্রামের আবুল কাশেম ও জিয়াউর রহমান জানান, নাজমুল নামে এক ব্যক্তি তাদের প্রায়ই বিভিন্ন ধরণের হুমকি দিয়ে আসছেন বাগানের দায়িত্ব থেকে সড়ে যাওয়ার জন্য।

ভালুকা রেঞ্জের হবিরবাড়ি বিট অফিসার আশরাফুল আলম খান জানান, হবিরবাড়ি মৌজার ১৫৪ নম্বর দাগে মোট জমি রয়েছে ২৯৪. ৩০ একর। তার মাঝে বনবিভাগের জমি রয়েছে ২০১.৫০ একর, যা ২০ ধারায় গ্যাজেটভূক্ত। সম্প্রতি ওই দাগে জবরদখলকৃত সাড়ে ৫ একর বনভূমি উদ্ধার করে বনায়ন করা হয়। পরে বাগান দেখাশোনার জন্য পাহারাদার নিয়োগ করা হলেও রাতের আঁধারে ওই চক্রটি পূণরায় জবরদখলের উদ্দেশ্যে বিভিন্ন ধরণের হুমকি ও কৌশলে চারাগুলো ধ্বংস করে চলেছে।

আরও পড়ুন : সিঁধ কেটে মা-মেয়েকে ধর্ষণ

নাজমুল হকের ম্যানেজার আতিক বলেন, কাসেম আমাদের কেয়ারটেকার হায়দারকে মারধর করেছে, আমরা কাউকে হুমকি দেয়নি।

এ ঘটনায় বন আইনে মামলা দায়ের করা হয়েছে বলে ওই কর্মকর্তা জানান।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা