সংগৃহীত ছবি
সারাদেশ

শিশুকন্যা হত্যার কথা স্বীকার করলেন বাবা

জেলা প্রতিনিধি: ইমরান আহমেদ (৩০) হবিগঞ্জে বানিয়াচং উপজেলায় শিশুকন্যা এনিকে কাগাপাশা ব্রিজের ওপরে ট্রাক থেকে নদীতে ছুঁড়ে ফেলে হত্যার ঘটনায় দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন ।

আরও পড়ুন: ঘুমধুম সীমান্তে ৫ বিদ্যালয় বন্ধ ঘোষণা

ঘাতক ইমরান সিলেটের জৈন্তাপুর উপজেলার সারিঘাট উত্তরপাড়ের মোহাম্মদ আলীর ছেলে।

প্রসঙ্গত,গত ৩০ জানুয়ারি বানিয়াচং উপজেলায় শুটকি নদীর শাখায় কাগাপাশা ব্রিজের নিচে এক শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বেওয়ারিশ হিসেবে শিশুটিকে দাফন করা হয়। মরদেহের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে মা ইয়াসমিন আক্তার দেড় বছর বয়সী এনিকে শনাক্ত করে। ইয়াসমিন আক্তার সাবেক স্বামী ইমরানসহ দুজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।

আরও পড়ুন: ট্রাক দুর্ঘটনা, নিহত ৩

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেইন বলেন, সুনামগঞ্জের দুয়ারা বাজারে অভিযান চালিয়ে ঘাতক ইমরানকে গ্রেপ্তার করা হয়েছিল। ইমরান চারটি বিয়ে করেছে এবং ইয়াসমিন ও ইমরানের এটি দ্বিতীয় বিয়ে। তাদের ঘরে দেড় বছরের শিশু কন্যা এনি।

আরও পড়ুন: দাম্পত্য জীবন শুরুর আগেই শেষ

তিনি আরও বলেন, ইয়াসমিন আক্তার ও ইমরান মিয়ার সালিশে বিবাহ বিচ্ছেদ হয়। শিশু এনির জন্য ইমরান প্রতি মাসে ২ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত হয় সালিশে। কয়েক মাস ধরে ইমরান টাকা না দেওয়ায় ইয়াসমিন তার সঙ্গে যোগাযোগ করে টাকা দেওয়ার জন্য চাপ দেন। পরে চিকিৎসা করানোর কথা বলে গত ২৯ জানুয়ারি রাতে মেয়ে এনিকে ট্রাকে করে নিয়ে আসেন ইমরান। সিলেট থেকে ট্রাকটি বানিয়াচংয়ের কাগাপাশা ব্রিজে উঠলে মেয়ে এনিকে ছুড়ে পানিতে ফেলে দেন তিনি। এরপর ইমরান তার সহযোগী বাদল মিয়াকে নিয়ে পালিয়ে যান। বিকালেই ইমরানকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। পলাতক ট্রাক সহযোগীকে ধরতে তাদের অভিযান অব্যাহত আছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা