সংগৃহীত
সারাদেশ

কালিয়াকৈরে ভোটকেন্দ্রে আগুন

জেলা প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে ভোটকেন্দ্রে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এতে ঐ অফিস কক্ষের আসবাবপত্র, কম্পিউটার, বই পুড়ে গেছে।

আরও পড়ুন: হবিগঞ্জে ভোটকেন্দ্রে আগুন

শনিবার (৬ জানুয়ারি) কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার রায়হান জানান, শুক্রবার (৫ জানুয়ারি) রাতে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার বাঁশতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। অফিস কক্ষ, শিক্ষা উপকরণ আগুনে পুড়ে গেছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার বাঁশতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় সংসদ নির্বাচনে আগামীকাল ঐ স্কুলে ভোটকেন্দ্র রয়েছে। আগুন নেভানোর আগেই অফিস কক্ষের আসবাবপত্র সব পুড়ে ছাই হয়ে যায়।

আরও পড়ুন: শেরপুরে ভোটকেন্দ্রে আগুন

কালিয়াকৈর নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা‌ হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন, আগুনের ঘটনায় ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করছেন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা