সংগৃহীত
সারাদেশ

ভোটকেন্দ্রের পাহারায় লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি: রাজবাড়ী জেলার বালিয়াকান্দির চর আড়কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পাহারার দায়িত্বে থাকা রণজিৎ কুমার দে (৪০) নামের এক গ্রাম পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: ভোটকেন্দ্র ও বিদ্যালয়ে আগুন

শনিবার (৬ জানুয়ারি) সকালে উপজেলার বালিয়াকান্দি সদর ইউনিয়নের চর আড়কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এক বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত রণজিৎ কুমার দে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার চর আড়কান্দি গ্রামের শিবেন্দ্র দের ছেলে।

জানা যায়, গ্রাম পুলিশ রণজিৎ কুমার চর আরকান্দি প্রাথমিক বিদ্যালয়ে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার দায়িত্বে ছিলেন। সঙ্গে ঐ বিদ্যালয়ের নাইটগার্ড ইউসুফ হোসেনও তার সঙ্গে ছিল। অনুমানিক রাত সাড়ে ৩টার সময় গ্রাম পুলিশ রনজিত প্রাকৃতিক ডাকে সাড়া দিতে বিদ্যালয়ের পেছনে কাঠবাগানে যায়। প্রায় আধাঘণ্টা পরও ফিরে না আসায় নাইটগার্ড তাকে ডাকাডাকি করতে থাকে। সাড়া না দেওয়ায় বিষয়টি নাইটগার্ড বিদ্যালয়ের ম্যাডাম ও স্থানীয় মেম্বারকে ফোনে জানায়। আজ সকাল অনুমানিক ভোর ৫টার সময় খোঁজাখুঁজির একপর্যায়ে বিদ্যালয়ের টয়লেটের পাশের বাগানে পুলিশ তার মরদেহ পায়। ধারণা করা যাচ্ছে, কেউ একজন গ্রাম পুলিশ রণজিৎ এর গলার মাফলার পেচিয়ে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে।

আরও পড়ুন: বিজিবির পিকআপ চালক নিহত

নিহতের স্ত্রী রিতা দে জানান, গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ভোটকেন্দ্রে যাওয়ার কথা বলে সে বাড়ি থেকে বের হয়। তার সঙ্গে আর যোগাযোগ হয়নি। আজ সকালে খবর পাই চর আড়কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের কাঠ বাগানে তার লাশ পাওয়া গেছে।

বালিয়াকান্দি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসনে ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। তদন্ত করে বিস্তারিত জানানো যাবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা