সংগৃহীত
সারাদেশ

শেরপুরে ভোটকেন্দ্রে আগুন

জেলা প্রতিনিধি: শেরপুর জেলার সদর উপজেলার মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

আরও পড়ুন: ভোটকেন্দ্র ও বিদ্যালয়ে আগুন

শনিবার (৬ জানুয়ারি) সকালে সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের মির্জাপুর এলাকায় এই ঘটনা ঘটেছে।

স্থানীয়রা বলছে, সকাল সাড়ে ছয়টায় আশপাশের লোকজন মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টোররুম থেকে আগুন বের হতে দেখেন। ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিদ্যালয়টির সহকারী শিক্ষক শাহ কামাল জানান, রাতের আঁধারে দুর্বৃত্তরা স্কুলের ৪ টি তালা নষ্ট করে স্টোর রুমে রাখা বেঞ্চে আগুন দেয়। খবর দেওয়া হলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আরও পড়ুন: খড়ের গাদায় আগুন দিয়েছে

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক গণমাধ্যমকে বলেয়, আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনাটি নাশকতা কিনা আমরা খতিয়ে দেখছি।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা