ফাইল ছবি
সারাদেশ

লক্ষ্মীপুরে নির্বাচন প্রস্তুতি সম্পন্ন 

লক্ষ্মীপুর প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শেষ হয়েছে। শুরু হয়েছে ক্ষণ গণনা। প্রস্তুত নির্বাচনী সকল সরঞ্জাম, অপেক্ষা ভোট গ্রহণের। সময় যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে উদ্বেগ-উৎকন্ঠা। ইতিমধ্যে লক্ষ্মীপুরের ৪ টি আসনে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন।

আরও পড়ুন: বেনাপোল এক্সপ্রেসসহ ২২ ট্রেন বন্ধ

দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করলেও লক্ষ্মীপুর জেলা ও উপজেলার পাড়া-মহল্লাগুলোতে জমে উঠেছে নির্বাচনের আমেজ।

জেলার ৪ টি আসনেই নৌকার সাথে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদের ভোট যুদ্ধ হবে বলে ধারণা ভোটারদের। প্রার্থীদের একে অপরের প্রতি অভিযোগ-পাল্টা অভিযোগ এবং হামলার মত ঘটনায় আতঙ্কও রয়েছে জনমনে।

তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে তৎপর রয়েছে। তাই নিশ্চিন্ত মনে ভোটারদের ভোটকেন্দ্রে আসার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে তাদের এমন আশ্বাসের পরও আশ্বস্ত হতে পারছে না অনেকেই।

আরও পড়ুন: সিরাজগঞ্জে ট্রাকে অগ্নিসংযোগ

অন্যদিকে শান্তিপূর্ণভাবে নির্বাচন করার লক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে দফায় দফায় বৈঠক করেছেন জেলা রির্টানিং অফিসার। এছাড়া সকল ধরনের নাশকতা এড়াতে মাঠ পর্যায়ে র‌্যাব, পুলিশ ও বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও তৎপর রয়েছে। মাঠে নামানো হয়েছে সেনাবাহিনীও।

রোববার (৭ জানুয়ারি) সকালে ভোট কেন্দ্রগুলোতে পুলিশি পাহারায় নির্বাচনী সরঞ্জাম ও ব্যালট পৌঁছানো হবে। তবে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন চর আব্দুল্লাতে ভোট গ্রহণের আগের দিন নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়া হবে।

আরও পড়ুন: চট্টগ্রামে ভোট কেন্দ্রে আগুন

রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক সুরাইয়া জাহান বলেন, নির্বাচন নিয়ে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। একটি কেন্দ্র ছাড়া বাকি সব কেন্দ্রে ৭ জানুয়ারি ভোর বেলা পাঠানো হবে ব্যালট পেপার, বক্স, সিলসহ নির্বাচনী সরঞ্জাম।

লক্ষ্মীপুরের ৪ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বতন্ত্র এবং ৫ টি রাজনৈতিক দলের ৩১ জন প্রার্থী।

৬ টি থানা নিয়ে গঠিত জেলার ৪ টি আসনের ভোটার সংখ্যা ১৪ লক্ষ ৯৬ হাজার ৬০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ লক্ষ ৭৪ হাজার ১৯৬ ও মহিলা ৭ লক্ষ ২২ হাজার ৪০৪ জন। তৃতীয় লিঙ্গ ৩ জন। এ আসনে ৪৭৭ টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ করা হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা