সারাদেশ

বাড়ছে তিস্তার পানি, আরেক দফা বন্যার আশঙ্কা

নিজস্ব প্রতিনিধি:

চলতি বছরে তিন দফা বন্যার পর ধীরে ধীরে পানি নেমে যেতে শুরু করায় আশার আলো দেখেছিল তিস্তা পাড়ের মানুষ। কিন্তু, দীর্ঘ ২ মাস পর তিস্তাপাড়ে আবারও বাড়ছে নদীর পানি। ফলে আরও এক দফা বন্যার আশঙ্কা করছে সে এলাকার মানুষ। ভারত গজল ডোবা ব্যারেজের সব কটি গেট খুলে দেওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী।

এমন পরিস্থিতিতে গত ২৪ ঘণ্টায় তিস্তার ডালিয়া ব্যারেজ পয়েন্টে পানি বৃদ্ধি পেয়েছে ১৫ সেন্টিমিটার। যা এখন বিপদসীমার ১০ সেন্টিমিটার নিচে রয়েছে।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানায়, সার্বিক বিবেচনায় মনে হচ্ছে সন্ধ্যা নাগাদ এই পানি আরও ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃদ্ধি হতে পারে। এতে বিপদসীমার ১০ সেন্টিমিটার পর্যন্ত তিস্তার পানি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এদিকে আবারও পানি বৃদ্ধিতে ভাঙন ও ফসল ক্ষতির আশঙ্কায় পড়েছেন তিস্তার ১৫২ কিলোমিটার অববাহিকার মানুষ।

গত ২ মাস আগে বন্যার পানি নেমে যাওয়ার পর ঘরে ফিরেছিলো চরের মানুষজন। প্রমত্তা তিস্তা শুকিয়ে গিয়েছিলো। কিন্তু গত ২ দিন থেকে টানা বর্ষণ ও উজানের ঢলের কারণে তিস্তা অববাহিকায় আবারও বন্যা পরিস্থিতির আশঙ্কা করা হচ্ছে।

জুলাই মাসের ৫ তারিখে সর্বশেষ তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমা অতিক্রম করেছিলো। সর্বশেষ আজ মঙ্গলবার দুুপুর ১২টা থেকে আবারও পানি বাড়তে শুরু করেছে।

সান নিউজ/বি. এম./বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা