হবিগঞ্জে উপজেলা চেয়ারম্যানসহ নিহত ৪
সারাদেশ

হবিগঞ্জে উপজেলা চেয়ারম্যানসহ নিহত ৪

নিজস্ব প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পাজেরো মাইক্রোবাস ও ট্রাকের সংঘর্ষে উপজেলা চেয়ারম্যানসহ চারজন নিহত হয়েছেন। চেয়ারম্যানের নাম নাজমুল ইসলাম (কাজল)। তিনি যশোর জেলার বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের নয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিস ও থানা পুলিশ স্থানীয় লোকজনের সহযোগিতায় দুর্ঘটনায় হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে সিলেট অভিমুখী একটি পাজেরো মাইক্রোবাসের সঙ্গে সিলেট থেকে ব্রাহ্মণবাড়ীয়াগামী ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মাইক্রোবাস চালকসহ দুজন নিহত হন। মাইক্রোবাস যাত্রী ঢাকা তালতলার বাসিন্দা বাবুল মিয়ার মেয়ে মাগরিফাত মিম ওরফে নৌরিন আক্তার (২৪) ও আঁখি আক্তারসহ (২০) অপর এক পুরুষ যাত্রীকে গুরুতর আহত অবস্থায় মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক আঁখি আক্তার ও অজ্ঞাত পুরুষ যাত্রীকে মৃত ঘোষণা করেন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিকুল আলম বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘নিহত চারজনের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হচ্ছেন বাঘারপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলার করিমপুর গ্রামের বাসিন্দা নাজমুল ইসলাম (কাজল), একই এলাকার আরিফুল ইসলাম এবং ঢাকা তালতলা এলাকার বাবুল মিয়ার মেয়ে আঁখি আক্তার। বাকি একজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।’

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা