বান্দরবানে সাবেক ছাত্রলীগ নেতা ইয়াবাসহ আটক
সারাদেশ

বান্দরবানে সাবেক ছাত্রলীগ নেতা ইয়াবাসহ আটক

নিজস্ব প্রতিনিধিঃ

ইয়াবাসহ আটক করা হয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জিসানুল হক জিসানকে (২৯)। ঘুমধুম ইউনিয়নের রেজু গর্জনবনিয়া এলাকা থেকে গতকাল রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার-৩৪ বিজিবির অধিনায়ক আলী হায়দার আজাদ আহমদ

আটক জিসানুল হক জিসান ঘুমধুম ইউনিয়ন ছাত্রলীগের পরপর দুটি কমিটির সভাপতি ছিলেন। তিনি দক্ষিণ ঘুমধুম এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্র বলছে, রাজনীতির ছত্রছায়ায় থেকে জিসান কয়েক বছর ধরে ইয়াবা পাচারের সঙ্গে যুক্ত। এ নিয়ে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর নিজস্ব গোয়েন্দাদের কাছে জিসান নজরবন্দিতে ছিলেন। অবশেষে বিজিবির হাতেই ধরা পড়েন তিনি।

বিজিবির পক্ষ থেকে বলা হয়, গতকাল রোববার সন্ধ্যার আগে সীমান্ত এলাকা দিয়ে ইয়াবা পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কক্সবাজার বিজিবির রেজু ব্যাটালিয়ন। অভিযানের সময় জিসানকে একটি মোটরসাইকেলসহ আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ১০ হাজার ইয়াবা ও ২২ হাজার টাকা মূল্যের দুটি মোবাইলফোন জব্দ করে বিজিবি।

এ বিষয়ে কক্সবাজার-৩৪ বিজিবির অধিনায়ক আলী হায়দার আজাদ আহমদ গণমাধ্যমকে জানান, মাদকের বিরুদ্ধে বিজিবি সবসময় তৎপর। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা