আজও বন্ধ শিমুলিয়া-কাঁঠালবাড়ী ফেরি চলাচল
সারাদেশ

আজও বন্ধ শিমুলিয়া-কাঁঠালবাড়ী ফেরি চলাচল

নিজস্ব প্রতিবেদকঃ

পদ্মার তীব্র স্রোত ও নাব্যতা সংকটের কারণে সোমবার (৭ সেপ্টেম্বর) পঞ্চম দিনের মতো শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

ফেরি কর্তৃপক্ষ বলছে, ফেরি চালানোর জন্য এখনো নৌপথ উপযোগী হয়ে ওঠেনি। ১০-১২ দিন ধরে পারের অপেক্ষায় আছে প্রায় চার শতাধিক পণ্যবাহী ট্রাক ও পিকআপ ভ্যান। কবে নাগাদ ফেরি চালু হবে সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেনি ঘাট কর্তৃপক্ষ।

সময়মতো পার হতে না পেরে দীর্ঘ হচ্ছে যানবাহনের সারি। এ কারণে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন এই নৌ-পথে আসা যাত্রী ও পরিবহনশ্রমিকেরা। তীব্র গরমে যাত্রীদের বিরক্তি চরমে উঠতে দেখা যায়। সেই সঙ্গে দীর্ঘ সময় ধরে রোদে অপেক্ষা করায় নষ্ট হচ্ছে অনেক পচনশীল দ্রব্যাদি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ ফয়সাল গণমাধ্যমকে জানান, কর্মকর্তারা নৌপথ পরিদর্শন করেছেন। ফেরি চালু হবে কিনা সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে কয়েকটি ছোট ফেরি পরীক্ষামূলকভাবে চালু করার কথা রয়েছে। চ্যানেল এখনো বুঝিয়ে না দেওয়ায় চালুর ব্যাপারে কিছু বলা যাচ্ছে না।

এদিকে, দুর্ভোগ এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-পথ ব্যবহার করার অনুরোধ জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ। তারা জানান, ফেরির চ্যানেলে পলি আসা বন্ধ করা যাবে না। তবে সার্বক্ষণিক ড্রেজিং করে চ্যানেল সচল রাখার কাজ চলছে।’

ঘাট কর্তৃপক্ষ আরও জানায় লৌহজং টার্নিং, চাইনিজ চ্যানেলসহ মোট তিন চ্যানেলের একটি পলি পড়ে বন্ধ হলেও অপরটি ড্রেজিং করে ফেরি চলছে। এক চ্যানেল থেকে অন্য চ্যানেলে ড্রেজার স্থানান্তর করা সহজ নয়। আপাতত কিছুদিন এভাবে চললে আগামী কিছুদিনের মধ্যে সুন্দর ব্যবস্থা করে দেওয়া হবে।

এর আগে নাব্যতা সঙ্কট ও পদ্মার পানি কমে যাওয়ায় চ্যানেল সরু হওয়ায় গত শনিবার (২৯ আগস্ট) থেকে রাতের বেলায় শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ-পথে ফেরি চলাচল বন্ধ রাখছে ঘাট কর্তৃপক্ষ। একই কারণে দিনের বেলায়ও ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। এতে প্রতিদিনই ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা।

সান নিউজ | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জাতীয় সমবায় দিবস উদযাপন

‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ&rs...

মাটিরাঙায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে খাগড়াছড়...

টঙ্গীবাড়িতে অটোরিকশা ছাড়াতে ৫ লাখ টাকা দাবি, বাবা-ছেলেকে মামলায় ফাঁসানোর অভিযোগ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে থানা থেকে অটোরিকশা ছাড়িয়ে...

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৫ ডিগ্রিতে, বাড়ছে শীতের আমেজ

দেশের ​উত্তর সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে জেঁকে বসতে...

আজ বাঁচা-মরার লড়াইয়ে পাকিস্তান ও ভুটান

দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপে আজ হাইভোল্টেজ দুটি ম...

প্রথম নারী প্রেসিডেন্ট পেতে যাচ্ছে জার্মানি

ইউরোপের প্রভাবশালী অর্থনৈতিক শক্তি জার্মানিতে রাজনৈতিক অঙ্গনে এক ঐতিহাসিক পরি...

বাড়ি ফেরার পথে মাদরাসাছাত্রীর রহস্যজনক মৃত্যু

নোয়াখালীর সদর উপজেলায় মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে...

শিবপুরে গুলি ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৩

নরসিংদীর শিবপুরে পুলিশের অভিযানে ম্যাগাজিনভর্তি ৫...

মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলন তথা কপ-৩১ এ অং...

ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের ভিডিও, আলোচনা-সমালোচনা শুরু

ভোলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা