নারায়ণগঞ্জে বিস্ফোরণ : মাটি খুঁড়ে সন্ধান করা হবে গ্যাসের উৎস
সারাদেশ

মসজিদে বিস্ফোরণ : মাটি খুঁড়ে খোঁজা হবে গ্যাসের উৎস

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সদর উপজেলার পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মাটির নিচে গ্যাসের সম্ভাব্য উৎস অনুসন্ধানে আজ সোমবার (০৭ সেপ্টেম্বর) মাটি খুঁড়ে তল্লাশি চালানো হবে।

রোববার (০৬ সেপ্টেম্বর) তদন্ত কমিটির সদস্য নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন ।

বিস্ফোরণের ঘটনায় ফায়ার সার্ভিসের গঠিত তদন্ত কমিটি ছাড়াও আব্দুল্লাহ আল আরেফিন জেলা প্রশাসনের তদন্ত কমিটিরও সদস্য।

তিনি বলেন, তদন্ত কমিটির সবাই কাজ করছেন। বিদ্যুৎ, গ্যাসসহ সব কিছুই পর্যবেক্ষণ করে দেখা হচ্ছে। যথাসময়ে প্রতিবেদন জমা দেওয়া হবে।

ইতোমধ্যে মসজিদের একটি এসি খুলে দেখা হয়েছে। সেখানে দেখা যায়, আগুনে এসির উপরে কভার নষ্ট হয়েছে। তবে ভেতরের সব কিছুই ঠিক আছে। এসি বিস্ফোরিত হয়নি।

তিনি আরও বলেন, গ্যাসের লাইনে লিকেজের বিষয়ে সোমবার মাটি খুঁড়ে দেখা হবে, মসজিদের নিচ দিয়ে গ্যাসের লাইন আছে কি না। তাছাড়া কোথা দিয়ে গ্যাস বের হয়েছে। তবে এ কার্যক্রম কখন শুরু হবে সেটি বলা যাচ্ছে না।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির সদস্য অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোশারফ হোসেন বলেন, ‘প্রাথমিক পর্যায়ে তদন্ত চলছে। তদন্ত রিপোর্ট জমা না দেওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। তবে আমরা কাজ শুরু করেছি। অনেকগুলো বিষয়ে তদন্ত করতে হবে।’

‘একটি বিষয়ে আগেভাগে কোন কিছু বলা যাচ্ছে না। সবচেয়ে বড় সমস্যা আহত যাদের সঙ্গে আমরা কথা বলবো, তাদের অনেকেই মারা গেছেন। তবে আমরা চেষ্টা করছি, প্রকৃত ঘটনা বের করতে।’

গত শুক্রবার (০৪ সেপ্টেম্বর) রাতে বাইতুস সালাত জামে মসজিদে এশার নামাজ আদায়ের সময় হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে মসজিদের চারপাশে। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। প্রাথমিকভাবে এসি বিস্ফোরণে আগুন লাগার ধারণা করা হলেও গ্যাসের লিকেজ থেকে এই দুর্ঘটনা হতে পারে বলে জানিয়েছিল ফায়ার সার্ভিস। তারা জানিয়েছে, আগুন নেভানোর সময় জমে থাকা পানিতে বুদবুদ দেখা যায়।

এ দুর্ঘটনায় দগ্ধ অন্তত ৪০ জনের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৩৭ জনকে ভর্তি করা হয় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। এর মধ্যে এ পর্যন্ত ২৬ জনই মারা গেছেন। চিকিৎসাধীন বাকি ১১ জনের অবস্থাও আশঙ্কাজনক। তাদের মধ্যে চারজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে। হতাহতরা সবাই তল্লা এলাকার বাসিন্দা।

সান নিউজ/আরএইচ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা