ছয়তলা থেকে পড়ে নারী মেডিকেল টেকনোলজিস্টের মৃত্যু
সারাদেশ

ছয়তলা থেকে পড়ে নারী মেডিকেল টেকনোলজিস্টের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

গোপালগঞ্জ: শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালের নবনির্মিত প্রশাসনিক ভবনের ৬ষ্ঠতলা থেকে পড়ে মারা গেছেন মেডিকেল টেকনোলজিস্ট সুস্মিতা মজুমদার ইভা (২৬)।

শনিবার (০৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ৬ষ্ঠতলা থেকে তিনি নিচে পড়ে যান।

এক সন্তানের জননী সুস্মিতা গোপালগঞ্জ শহরের জনতা রোডের জগদীশ মজুমদারের মেয়ে। তার স্বামী রাজিব মজুমদার ঢাকায় একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন।

প্রত্যক্ষদর্শী জাহিদুল ইসলাম, গোবিন্দ বিশ্বাস ও মনোতোষ মণ্ডল জানান, সকালে পিসিআর ল্যাব টেকনোলজস্টিদের প্রশিক্ষণ কর্মশালা হওয়ার কথা ছিলো। প্রশিক্ষণ শুরুর আগে বায়োটেক সার্ভিসের পিসিআর ইঞ্জিনিয়ার মহিবুল হাসান ল্যাবের সামনে বারান্দায় ছয়জন প্রশিক্ষণার্থীর সঙ্গে কথা বলছিলেন। এ সময় পেছন দিকে থাকা সুস্মিতা মজুমদার হঠাৎ নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। সেখানে উপস্থিত সকলে নিচে গিয়ে দেখেন, তার মাথা ফেটে মগজ বের হয়ে আছে। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

খবর পেয়ে জেলা প্রশাসক শাহিদা সুলতানা, সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ, গোপালগঞ্জ ২৫০ শয্যার হাসপাতালের সহকারী পরিচালক অসিত কুমার মল্লিক ও অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিহতের কাকা শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (সার্জারি) ডা. অনুপ কুমার মজুমদার বলেন, ‘আমার ভাতিজি একা একা পড়ে যেতে পারে না। তাই বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানাচ্ছি।’

অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন জানান, যেহেতু পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, তাই মরদেহের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, দুঃখজনক ঘটনাটি কি ভাবে ঘটলো, তা বের করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। দুর্ঘটনা এড়াতে ভবনের বারান্দায় উচুঁ রেলিং করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা