চুয়াডাঙ্গায় ওয়ার্ড আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম
সারাদেশ

চুয়াডাঙ্গায় আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা পৌরসভার ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আলম হোসেনকে (৩৫) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

আলম হোসেন পৌর এলাকার মুসলিমপাড়ার সুরুজ আলীর ছেলে এবং ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে শহরের বেলগাছি রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বেলগাছি রেলগেট এলাকায় একটি চায়ের দোকানে বসে ছিলেন আলম হোসেন । এ সময় সজলের নেতৃত্বে জনি, রাব্বিসহ ১০-১২ জন ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালান। তারা এলোপাতাড়ি কুপিয়ে আলম হোসেনকে রক্তাক্ত জখম করেন। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

এ ঘটনায় রাতেই বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য দেন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতারা। বক্তারা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, ঘটনাটি শুনে তিনি হাসপাতালে পুলিশ পাঠিয়েছেন। অভিযুক্ত কয়েকজনের নাম পাওয়া গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা