বালু উত্তোলনের দায়ে পাঁচজনের কারাদণ্ড
সারাদেশ

অবৈধ বালু উত্তোলনের দায়ে পাঁচজনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক:

ভোলা:
ভোলা সদর উপজেলার তেঁতুলিয়া নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পাঁচজনকে একমাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আবু আবদুল্লাহ খান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, মহসিন (৪০), মিলন (৩৮), মো. মহিউদ্দিন (৪২), আব্দুল্লাহ (৪৫) ও আমির হোসেন (৩৯)। তাদের বাড়ি সদর উপজেলার ভেলুমিয়া ও দক্ষিণ দিঘলদী ইউনিয়নে।

সহকারী কমিশনার (ভূমি) মো. আবু আবদুল্লাহ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার তেঁতুলিয়া নদীতে অভিযান চালানো হয়। এ সময় ভেলুমিয়া ও দক্ষিণ দিঘলদী ইউনিয়নের বাঘমারা ব্রিজ এলাকা থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা অবস্থায় একটি বালুর বলগেট ও ড্রেজারসহ ছয়জনকে আটক এবং আনুমানিক ৭০ হাজার ফিট বালু জব্দ করা হয়। আটককৃতদের মধ্যে পাঁচজনকে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা-২০১০’ আইনের ৪-ধারা মোতাবেক একমাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যজনের সম্পৃক্ততা না থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়।

দীর্ঘদিন ধরে ওই চক্র বাঘমারা ব্রিজের পাশের এলাকার তেঁতুলিয়া নদী থেকে বালু তুলে আসছিলো বলেও জানান তিনি।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা