শার্শার ইউএনও কার্যালয়ে আনসার নিয়োগ
সারাদেশ

শার্শার ইউএনও কার্যালয়ে আনসার নিয়োগ

নিজস্ব প্রতিবেদক:

বেনাপোল (যশোর): দেশের সকল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের নিরাপত্তায় একজন ক্যাম্প কমান্ডারসহ (পিসি) চারজন সশস্ত্র আনসারকে দুইটি অস্ত্রসহ নিয়োগ দেওয়া শুরু হয়েছে। এর অংশ হিসেবে যশোরের শার্শার ইউএনও কার্যালয়ে মোতায়েন করা হয়েছে আনসার সদস্যদের।

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খানম ও তার বাবা বীর মুক্তিযোদ্ধা ওমর আলীর ওপর নৃশংস হামলার প্রেক্ষিতে সরকার দেশের সকল ইউএনওর নিরাপত্তায় আনসার মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত থেকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আনসার-ভিডিপি’র যশোর জেলা কমান্ড্যান্ট ড. লুৎফর রহমান জানান, অস্ত্র-গুলির নিরাপত্তাপূর্বক যথানিয়মে আনসার সদস্যদের অঙ্গীভূত করা হচ্ছে। জেলার উপজেলাগুলোতে ইতোমধ্যেই আনসার মোতায়েন করা হয়েছে।

গত বুধবার (০২ সেপ্টেম্বর) দিনগত রাতে সরকারি বাসভবনের ভেন্টিলেটর ভেঙে বাসায় ঢুকে ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা ও তার বাবার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। ইউএনও মাথায় গুরুতর আঘাত এবং তার বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকতা পূলক কুমার মণ্ডল জানান, শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল থেকে তার কার্যালয়ে ও বাসভবনে আনসার সদস্যরা নিরাপত্তা দিতে শুরু করেছেন।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা