টেকনাফে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার
সারাদেশ

টেকনাফে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৭ সেপ্টম্বর) ভোরে উপজেলার সাবরাং ইউনিয়নের খুরেরমুখ এলাকা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। তবে, এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

দুপুরে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।

ফয়সল হাসান খান বলেন, সোমবার (৭ সেপ্টেম্বর) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সদস্যরা জানতে পারে মিয়ানমার হতে বঙ্গোপসাগর হয়ে সাবরাং ইউনিয়নের খুরেরমুখ এলাকা দিয়ে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ হতে পারে। এমন তথ্যের ভিত্তিতে খুরেরমুখ বিজিবির অস্থায়ী চেকপোষ্টের একটি বিশেষ টহলদল দ্রুত উক্ত এলাকায় গমন করে চেকপোষ্ট হতে আনুমানিক ৫'শ গজ দূরে বড় মসজিদের পাশে অবস্থান করেন। একটু পর অবস্থানরত টহলদলের সদস্যরা একজন ব্যক্তিকে ১টি বস্তা নিয়ে বঙ্গোপসাগর হতে মেরিন ড্রাইভে উঠতে দেখে চ্যালেঞ্জ করে।এমন সময় পাচারকারী টহলদলের উপস্থিতি টের পেয়ে তার মাথায় থাকা বস্তাটি ফেলে দিয়ে অন্ধকারের সুযোগে পার্শ্ববর্তী গ্রামের ভিতর পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবির সদস্যরা পাচারকারীর ফেলে যাওয়া প্লাস্টিকের বস্তাটি উদ্ধার করে। উদ্ধারকৃত বস্তাটি তল্লাশী করে ১ লাখ ১০ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৩ কোটি ৩০ লাখ টাকা।

সান নিউজ | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা