রাস্তা নির্মাণ শেষ করার দাবিতে মানববন্ধন
সারাদেশ

রাস্তা নির্মাণ শেষ করার দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:

ঝালকাঠি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কৈখালী জমাদ্দারহাট থেকে বটতলা বাজার পর্যন্ত সড়কটির পুনর্নির্মাণ কাজ ঠিকাদারি প্রতিষ্ঠান চার বছরেও শেষ করেনি বলে অভিযোগ করেছে ‘সামাজিক আন্দোলন, কাঠালিয়া’।

সোমবার (০৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ ভবনের সামনের সড়কে রাস্তাটির নির্মাণ কাজ শেষ করার দাবিতে মানববন্ধন, গণস্বাক্ষর সংগ্রহ ও স্মারকলিপি দিয়েছেন সংগঠনটির সদস্য ও এলাকাবাসী।

২০১৬ সালের সেপ্টেম্বর মাসে এলজিইডি কর্তৃপক্ষ এ রাস্তাটি পুনর্নির্মাণের কার্যাদেশ দেয়। এতে প্রাক্কলিত ব্যয় ধরা হয় সোয়া এক কোটি টাকা। চুক্তি অনুসারে রাস্তাটির কাজ ২০১৭ সালের ২১ সেপ্টেম্বর শেষ হওয়ার কথা ছিল। তবে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ইসলাম ব্রাদার্স কোনো কাজ না করে রাস্তাটি ফেলে রেখেছে। তবে কয়েকটি কালভার্টের আংশিক সংস্কার করেছে। ফলে মারাত্মক জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে।

অতিষ্ঠ এলাকাবাসী দ্রুততম সময়ের মধ্যে রাস্তাটির নির্মাণ সম্পন্নের দাবি জানিয়েছেন মানববন্ধন থেকে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার ও উপজেলা প্রকৌশলী বিপুল কুমার অধিকারীর কাছে স্মারকলিপি তুলে দেন তারা।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সামাজিক আন্দোলন, কাঠালিয়া- এর প্রতিষ্ঠাতা ও আহবায়ক মো. তুহিন সিকদার, যুগ্ম আহবায়ক মো. নিয়াজ খান, প্রভাষক মো. রুস্তম আলী, সাবেক ইউপি সদস্য মো. শাহজাহান খান, শিক্ষক শাহারুম খান, মো. মোশারেফ হোসেন, মো. আ. রাজ্জাক, মিশু সিকদার, মামুন জমাদ্দার, হাসান খান প্রমুখখ।

মেসার্স ইসলাম ব্রাদার্সের সত্ত্বাধিকারী মনিরুল ইসলাম বলেন, ‘বিভিন্ন কারণেই ওই কাজটি শেষ করতে পারিনি। সর্বশেষ করোনায় শ্রমিক সংকটে কাজ বন্ধ ছিল। তবে খুব শিগগিরই শুরু করে দেওয়া হবে।’

ঝালকাঠি এলজিইডির নির্বাহী প্রকৌশলী রুহুল আমিন বলেন, বর্ষাকাল শেষ হলে কাজ শুরু হবে। বিভিন্ন কারণে সময় বাড়ানো হলেও করোনাকালে কাজ করা যায়নি।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা