বেনাপোল স্থলবন্দর
সারাদেশ

বেনাপোলে ভারতীয় ট্রাকচালকদের ধর্মঘট প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক:

বেনাপোল (যশোর): বেনাপোল স্থলবন্দরের জায়গা স্বল্পতায় আমদানি পণ্য খালাসে জটিলতাসহ নানা অভিযোগে ভারতীয় ট্রাকচালকদের ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বেনাপোল বন্দর কর্তৃপক্ষের অবকাঠামো উন্নয়ন ও দ্রুত পণ্য খালাস ব্যবস্থার আশ্বাসে তারা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন।

সোমবার (০৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, ‘গত সপ্তাহে ওপারে ভারতের পেট্রাপোল বন্দরের ট্রাকশ্রমিকদের ইউনিয়ন বঁনগা মটর শ্রমিক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আল্টিমেটাম দিয়ে জানিয়েছিল, ‘বেনাপোল বন্দরে দ্রুত পণ্য খালাসে স্থায়ী ব্যবস্থা না হলে তারা ৭ সেপ্টেম্বর থেকে পণ্য পরিবহন বন্ধ রাখবেন। এ সংক্রান্ত একটি চিঠিও তারা বিভিন্ন দপ্তরে পাঠান। পরে আমরা বিষয়টি নিয়ে ট্রাকশ্রমিক নেতাদের সঙ্গে কথা বলি। সেখানে ফলপ্রসূ আলোচনায় তারা ধর্মঘট তুলে নেন। বর্তমানে দুই দেশের মধ্যে বাণিজ্য স্বাভাবিক চলছে।’

বঁনগা মটর শ্রমিক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রসেনজিত ঘোষ বলেন, ‘বেনাপোল বন্দরের অবকাঠামো সমস্যায় আমাদের দীর্ঘ সময় পণ্য খালাসের জন্য দাঁড়িয়ে থাকতে হতো। যার কারণে আমাদের শ্রমিক নেতারা ধর্মঘটের ডাক দেন। তবে বেনাপোল বন্দর কর্তৃপক্ষ উন্নয়নের আশ্বাস দেওয়ায় ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।’

বেনাপোল বন্দরের উপ-পরিচালক (প্রশাসন) আব্দুল জলিল বলেন, ‘ভারতীয় ট্রাকচালকেরা বন্দরের অব্যবস্থাপনার অভিযোগ এনে এ পথে ধর্মঘটের ডাক দিয়েছিলেন। তাদের সঙ্গে আমাদের প্রতিনিধিদের কথা হয়েছে। খুব দ্রুত এ বন্দরের সমস্যা সমাধান হবে জানানো হলে তারা সন্তোষ প্রকাশ করে ধর্মঘট তুলে নিয়েছেন।’

‘আমরা ইতোমধ্যে বন্দরের বেশ কিছু অবকাঠামো উন্নয়ন করেছি। এবং বাণিজ্য সম্প্রসারণে নতুন জায়গা অধিগ্রহণ, পণ্যগার বাড়ানো, চুরি রোধে সিসি ক্যামেরা ও বন্দরের চারপাশে প্রাচীর নির্মাণের পরিকল্পনা রয়েছে।’

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা