ছবি : সংগৃহিত
সারাদেশ

নাটোরে ট্রাক উল্টে চালকের মৃত্যু

নিজস্ব প্রতিরবদক: নাটোরের সদর উপজেলায় মালবোঝাই একটি ট্রাক খাদে পড়ে ফয়সাল ইসলাম সেলিম নামের এক চালকের মৃত্যু হয়েছে। এ সময় ট্রাকের হেলপার আহত হয়েছেন।

আরও পড়ুন: নিখোঁজ ২ জনের মরদেহ উদ্ধার

সোমবার (১৮ ডিসেম্বর) রাতে নাটোর-বগুড়া মহাসড়কে ডালসড়ক এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহত সেলিমের বাড়ি ঝিনাইদহ মহেশখালী এলাকায়।

হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, মালবোঝাই একটি ট্রাক বগুড়া যাওয়ার পথে ডালসড়ক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে পড়ে উল্টে যায়। এই সময় চালক ও হেলপার আহত হন।

আরও পড়ুন: সড়ক দূর্ঘটনায় নিহত শিশু

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক চালক ফয়সাল ইসলাম সেলিমকে মৃত ঘোষণা করেন।

নাটোরের ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি মাসুদ রানা বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা