ছবি : সংগৃহিত
সারাদেশ

সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক: মাদারীপুরের রাজৈর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

সোমবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলার কোটালীপাড়া সড়কের সেনখালী ইসলামপুর মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত অধির রায় (৩২) কদমবাড়ী ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের সনিল রায়ের ছেলে।

স্থানীয়রা বলেন, মোটরসাইকেল চালিয়ে রাজৈর বাসস্ট্যান্ডের দিকে আসছিলো অধির। আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: উলিপুরে পালাতক আসামি গ্রেফতার

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, রাজৈর থানার ওসি মো. আসাদুজ্জামান হাওলাদার। তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা