ছবি : সংগৃহিত
সারাদেশ

 নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের আড়াইহাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় মেহেদী (৪০) ও শরীফ (২৮) নামের ২ চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে ট্রলার ডুবি, চলছে উদ্ধার কাজ

রোববার (১৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ছনপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পৃথক দুর্ঘটনায় ২ জন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন, আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে সিলেটগামী একটি প্রাইভেটকার ছনপাড়া পৌঁছালে রাস্তার কাজে নিয়োজিত একটি ড্রাম ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে ৪ জন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে একজন মারা যান।

আরও পড়ুন: গাজীপুরে রেল নাশকতায় গ্রেফতার ৭

অপরদিকে, আড়াইহাজারে সদারদিয়া এলাকায় বাসের ধাক্কায় খাদে পড়ে নসিমন চালক শরীফ নিহত হয়েছেন।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা