ছবি: সংগৃহীত
সারাদেশ

পুড়লো ৪ শতাধিক তেল ভর্তি ড্রাম

জেলা প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুর উপজেলায় জ্বালানি তেল ভর্তি ড্রামের গোডাউনে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে এ আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন: আরও ৪ মৃত্যু, হাসপাতালে ২৩৯

সোমবার (১৭ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলার কচুয়া বাজার এলাকায় যমুনা অয়েলের পরিবেশক শওকত হোসেনের গোডাউনে এ ঘটনা ঘটে।

স্থানীরা জানান, আজ বেলা ১১ টার দিকে উপজেলার কচুয়া বাজারে যমুনা অয়েলের সখীপুরের পরিবেশক শওকত হোসেনের গোডাউনে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে সখীপুর, নলুয়া বিএএফ ও বাসাইল ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

এ সময় গোডাউনে রাখা পেট্রল , ডিজেল, অকটেন ও মবিলভর্তি ৪ শতাধিক ড্রাম, তেল ভর্তি ২ টি তেলবাহী ট্রাক, ২ টি মোটরসাইকেল এবং টিনশেড গোডাউন পুড়ে গেছে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস স্টেশনের উপ-পরিচালক শফিকুল ইসলাম ভূইয়া জানান, তেল ও মবিল ভর্তি ৪ শতাধিক ড্রাম ও ৪ হাজার লিটার তেল ভর্তি ২ টি ট্রাক, ২ টি মোটরসাইকেল ও গোডাউন পুড়ে গেছে।

আরও পড়ুন: সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৫

বিদ্যুতের শর্ট সার্কিট বা শ্রমিকদের বিড়ি সিগারেটের ফেলে দেওয়া আগুন থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ শওকত সিকদার, জেলা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক শফিকুল ইসলাম ভূইয়া ও সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শাহীনুর রহমান।

এ ঘটনায় প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ধরা হয়েছে প্রায় ৪ কোটি টাকা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা