সংগৃহীত
সারাদেশ

লোকালয়ে দেখা মিলছে হনুমানের

জেলা প্রতিনিধি: শুধুমাত্র সাতক্ষীরার গাছে গাছে লাফিয়ে বেড়াচ্ছে না, বাসাবাড়িতেও ছুটছে এই বিরল প্রজাতির কালোমুখো হনুমান। কালোমুখো হনুমান দলছুট হয়ে পড়েছে খাদ্যের অভাবে। কোথাও ৬টি আবার কোথাও ৪-৫টি একসঙ্গে ঘুরতে দেখা যাচ্ছে। এই মহল্লাতে ভিড় করছেন উৎসুক জনতা হনুমানগুলো দেখার জন্য।

আরও পড়ুন: সর্বনিম্ন তাপমাএা পঞ্চগড়ে

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে তালা ও পাটকেলঘাটা এলাকার বিভিন্ন গাছে, বাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রাচীরের ওপর ঘুরে বেড়াতে দেখা যায় কালোমুখো হনুমানদের। উৎসুক জনতার মধ্যে অনেকে হনুমানগুলোকে কলা, বিস্কুট, লেবু, পাউরুটি খেতে দিচ্ছে এবং অনেকে আবার হনুমানকে নানাভাবে বিরক্তও করছে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, সম্প্রতি এমন দুটি হনুমান দেখা গেছে সেগুলো কিছুটা দুর্বল ও বিমর্ষ।

জানা যায়, কেশবপুর ও পার্শ্ববর্তী এলাকা বালিয়াডাঙ্গা, ব্রহ্মকাঠি, রামচন্দ্রপুর, দুর্গাপুর, সাবদিয়া, মজিদপুর এলাকায় সাড়ে ৪০০-৫০০টি হনুমান বসবাস করছে। কিন্তু কেশবপুর পশু হাসপাতাল ও খাদ্যগুদাম এলাকায় এগুলোকে বেশি দেখা যায়। কবি মাইকেল মধুসূদনের স্মৃতি বিজড়িত সাগরদাঁড়ি দেখতে সারাবছর কমবেশী পর্যটক আসেন এবং তাদের দেওয়া খাবারেই এসব হনুমানের জীবন চলত।

আরও পড়ুন: অপশক্তির বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখব

সাতক্ষীরা জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. এ বি এম আব্দুর রউফ বলেন, কালোমুখো হনুমান বনের বাইরে বাস করা হনুমানের একটি প্রজাতি। বৈশ্বিক বিরূপ আবহাওয়া, মানুষের উৎপাত, খাদ্য সংকটি এবং প্রতিকূল পরিবেশের কারণে হনুমানগুলো দলে দলে এলাকা ত্যাগ করে থাকে।

তিনি আরও বলেন, লোকালয়ে আসা কোনো কোনো হনুমান বনে ফিরে যায়, আবার অনেক হনুমান মারাও যায়। লোকালয়ে এলে হনুমানগুলোকে বিরক্ত না করে সম্ভব হলে প্রয়োজনীয় খাবার দিয়ে তাদের প্রাণ বাঁচানোর আহ্বান জানান এই প্রাণিসম্পদ অফিসার।

সান নিউজ/এএন/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা