সংগৃহীত
সারাদেশ

বাস-লেগুনা-অটোরিকশার সংঘর্ষ, নিহত ২

জেলা প্রতিনিধি: জামালপুরে বাস-লেগুনা ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ২ ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় আরও ৬ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৫ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে জামালপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের তিতপল্লা এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: বোনকে হত্যার দায়ে গ্রেফতার

নিহত ব্যক্তিরা হলেন- আনোয়ার হোসেন (৪০) ও শামছুল হোসেন (৫২)। আনোয়ার হোসেন টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার বাসিন্দা ও শামছুল হোসেন জামালপুর সদরের ছোনটিয়া গ্রামের বাসিন্দা। তারা দু’জনই সবজি ব্যবসায়ী।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর জানান, ঢাকাগামী সাদনান পরিবহনের একটি বাসের সঙ্গে টাঙ্গাইলের ধনবাড়ি থেকে আসা লেগুনা ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করে লেগুনাতে থাকা ২ সবজি ব্যবসায়ী নিহত হয়। এসময় আরও ৬ জন যাত্রীরা আহত হয়েছেন। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা খবর পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা