সংগৃহীত ছবি
সারাদেশ

ট্রাক্টরের চাপায় প্রাণ গেল চালকের

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে জমিতে হালচাষের সময় নিজের ট্রাক্টরের নিচে চাপা পড়ে জাহিদ হাসান (২২) নামে এক ট্রাক্টর চালকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : দাঁড়িয়ে থাকা বাসে আগুন

সোমবার (২৭ নভেম্বর) রাতে বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের তারাঞ্জুবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জাহিদ হাসানের বাড়ী উপজেলার পাড়িয়া ইউনিয়নের মাছখুড়িয়া গ্রামে।

বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার ওসি খায়রুল আনাম ডন।

আরও পড়ুন : জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

স্থানীয়রা জানায়, সোমবার বিকেলে উপজেলার আমজানখোর ইউনিয়নের তারাঞ্জুবাড়ী গ্রামে মাঠে ট্রাক্টর দিয়ে হালচাষ করছিলেন জাহিদ। সন্ধার পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে নিজের ট্রাক্টরের নীচে চাপা পড়েন। পরে তাকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে এ ঘটনায় ট্রাক্টরটি আটক করে আমজানখোর ইউনিয়ন পরিষদে জমা রাখা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা