সারাদেশ

জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় গজেন রায় (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও ২ জন।

আরও পড়ুন : স্পিনিং কারখানায় আগুন

রোববার (২৬ নভেম্বর) সন্ধ্যার দিকে গড়েয়া ইউনিয়নের আরাজী মাটিগাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গজেন রায় ওই গ্রামের মৃত ফোইড়াদু রায়ের ছেলে। আহতরা হলেন- ফনি চন্দ্র রায় (২৮), ফাগু রায় (৪০)। তারা দু’জনেই নিহতের ভাই-ভাতিজা।

জানা গেছে, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে গজেন রায়ের সঙ্গে প্রতিবেশী ধর্ম রায় ও তার পরিবারের বিরোধ চলে আসছিল। রোববার সন্ধ্যায় প্রতিবেশী হর কুমার, মধু, ধর্মের ছেলের মিঠুন ক্ষেত থেকে ধান এনে গজেন রায়ের বাড়ি সামনে স্তুপ করে রাখে। এতে গজেন তাদের বাধা দিতে গেলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে গজেন রায়সহ তিনজন গুরুতর আহত হন। স্বজনরা তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করলে গজেন রায়কে মৃত ঘোষণা করা হয়।

আরও পড়ুন : দাঁড়িয়ে থাকা ৩ বাসে আগুন

নিহতের ছেলে ভবেশ রায় জানান, ১৩ বছর ধরে প্রতিবেশী হর কুমার, মধু রায়, ধর্ম রায়ের জমি- জমা নিয়ে বিরোধ চলে আসছিল। কিন্তু গত তিন মাস আগে জমির মামলার রায় পায় গজেন রায়। হঠাৎ বাড়ির গেটের সামনেই ধানের পুঞ্জি (স্তুপ) দিচ্ছিলো। এ নিয়ে সংঘর্ষ বাধে। এসময় বাবাসহ আরো দুইজন গুরুতর আহত হয়। তাদের হাসপাতালে নিয়ে গেলে বাবাকে মৃত ঘোষণা করেন ডাক্তার।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, জমি জমা সংক্রান্তে মারামারির কারণে গজেন নামে এক ব্যাক্তি মারা গেছে। লাশ মর্গে পাঠানো হয়েছে। ঘটনা তদন্তে কাজ করছে পুলিশ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা