সংগৃহীত ছবি
সারাদেশ

স্পিনিং কারখানায় আগুন

জেলা প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় করতোয়া নামের একটি সুতা তৈরির কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে।

আরও পড়ুন : দাঁড়িয়ে থাকা ৩ বাসে আগুন

সোমবার (২৭ নভেম্বর) ভোরে ৫টায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। প্রায় ২ ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, উপজেলার সফিপুর পশ্চিম পাড়া এলাকায় করতোয়া স্পিনিং কারখানার ব্লু রুমের যন্ত্র থেকে সোমবার ভোর ৫টার দিকে আগুনের স্ফুলিঙ্গ উঠে সুতার মধ্যে অগ্নিসংযোগ হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। পরে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ২ ঘণ্টার চেষ্টায় সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ওই রুমে থাকা বেশ কিছু তুলার বান্ডেল ও মেশিন পুড়ে গেছে।

আরও পড়ুন : শিশুকে কুপিয়ে হত্যা

কারখানার পরিচালক (অপারেশন) আনোয়ার হোসেন বলেন, আগুনে ব্লু রুমে থাকা মূল্যবান যন্ত্রাংশ, তুলাসহ বেশ কিছু মালামাল পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখন ও জানা যায়নি।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, প্রায় ২ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আরও পড়ুন : নওগাঁয় বাসে আগুন

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, ধারণা করা হচ্ছে ব্লু রুমের মেশিনের স্ফুলিঙ্গ থেকে আগুন লেগে থাকতে পারে তবে অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। ।

সান নিউজ/এসকে/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা