ছবি-সংগৃহীত
সারাদেশ

বাসে পেট্রলবোমা, চালকসহ ৫ যাত্রী আহত

জেলা প্রতিনিধি: রাজশাহী মহাসড়কের উদপুর নামক স্থানে দুর্বৃত্তদের পেট্রলবোমার হামলায় যাত্রীবাহী বাস সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।

আরও পড়ুন: ঢাকা-চট্টগ্রাম-সিলেটে রেল যোগাযোগ স্বাভাবিক

রোববার ( ১৯ নভেম্বর ) রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে গোদাগাড়ী উপজেলার উদপুর নামক স্থানে মাগরিব নামাজের সময় একটি যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় তৌহিদুল ইসলাম বাবু (৩৮) গাড়িচালক সহ আরও পাঁচ যাত্রী আহত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। তবে আহত যাত্রীদের তাৎক্ষণিকভাবে নাম ঠিকানা জানা যায়নি। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন: সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দম্পতির মৃত্যু

স্থানীয়রা ও গাড়িচালক বাবু বলেন, সিমু নুরতাজ নামের বাসটিতে ৪০ জন যাত্রীসহ রোববার সন্ধ্যায় রাজশাহী হতে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল। মাগরিবের আজানের সঙ্গে সঙ্গে মহাসড়কের উদপুর নামক স্থানে গাড়িটি পৌঁছালে পেছন থেকে অনুসরণ করে আসা মোটরসাইকেলের ২ জন মুখোশধারী দুর্বৃত্ত চালককে লক্ষ্য করে প্রথমে একটি পেট্রলবোমা ছুড়ে, পরে গাড়ির সামনে গিয়ে অন্য আরেকটি পেট্রলবোমা ছুড়ে ডানদিকে একটি সরু সড়ক ধরে পালিয়ে যায়। দুটি পেট্রলবোমায় গাড়িটিতে আগুন ধরে যায়।

এ সময় জানালার কাচ ভেঙে নামতে গেলে পাঁচজন যাত্রী আহত হয়েছে। দমকল কর্মীরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। তবে বাসে বোমা হামলার জন্য কিছু সময় সড়কটিতে চলাচল বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন: ১৫ ঘণ্টায় ১১ যানবাহনে আগুন

গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন জানান, পেট্রলবোমা হামলায় গাড়িটি পুড়ে গেছে। পেট্রলবোমা নিক্ষেপকারীদের শনাক্ত এবং গ্রেফতারে অভিযান শুরু হয়েছে, এই ঘটনায় থানায় মামলা হবে। তবে চালকের সাহসিকতায় বাসে থাকা ৪০ জন যাত্রীরা প্রত্যেকেই অক্ষত আছে।

সান নিউজ/একে/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা