ছবি-সংগৃহীত
সারাদেশ

রেল যোগাযোগ স্বাভাবিক

জেলা প্রতিনিধি: স্বাভাবিক হয়েছে ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের রেল যোগাযোগ। রোববার (১৯ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে আখাউড়া থেকে আসা উদ্ধারকারী রিলিফ ট্রেন মেরামতের কাজ শেষ করে। এরপরই ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা-সিলেট রেলপথে আপলাইনে ১০ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুন: সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দম্পতির মৃত্যু

এর আগে, সকাল ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের কলেজপাড়া এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হযে যায়। পরে প্রায় আধা কিলোমিটার রেলপথ দুমড়ে-মুচড়ে গিয়ে ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে এসে অবস্থান করে। এতে রেললাইনের স্লিপার, ফিস প্লেইট, হুক ও নাট-বল্টুর ক্ষতি হয়।

সন্ধ্যা ৬টার দিকে একটি রিলিফ ট্রেন দুর্ঘটনাস্থলে পৌঁছালে উদ্ধার কাজ শুরু করে। এরপর সন্ধ্যা সোয়া ৭টার দিকে উদ্ধার কাজ শেষ হয়। এরপর আপলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুন: বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ ২ তরুণী

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ের স্টেশন মাস্টার ও আখাউড়ার লোকোশেড ইনচার্জ মো. মনির উদ্দিন এ বিষয়ে জানান, দুর্ঘটনায় আপলাইন বিধ্বস্ত থাকায় উদ্ধারকারী ট্রেন নিয়ে যথাসময়ে ঘটনাস্থলে আসা সম্ভব হয়নি। তবে দ্রুত সময়ের মধ্যে আমরা উদ্ধার কাজ শেষ করতে পেরেছি।

এ দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. জসিম উদ্দিন জানান, দুর্ঘটনায় ডাউনলাইনে ট্রেন চলাচল বিলম্ব হয়। এতে যাত্রীরা কিছুটা দুর্ভোগের শিকার হন।

উল্লেখ, প্রতিদিন ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ৪৮ জোড়া ট্রেন চলাচল করে।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা