প্রতীকী ছবি
সারাদেশ

সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দম্পতির মৃত্যু

জেলা প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ ২ তরুণী

রোববার (১৯ নভেম্বর) দুপুরে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন থাকা অবস্থায় তাদের মৃত্যু হয়।

নিহত দম্পতিরা- শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ফুলতলা গ্রামের আব্দুল ওয়াহেদ মাস্টারের ছেলে রাকিবুল হাসান (৩৫) এবং তার স্ত্রী মিম খাতুন (২৬)। শাহবন্দেগীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন: ট্রেনে কাটা পড়ে দুধ বিক্রেতার মৃত্যু

স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে নাশতা তৈরি করার জন্য রান্নাঘরে যান মিম খাতুন। এ সময় চুলার সুইচে চাপ দিতেই হঠাৎ ঘরে আগুন লেগে যায়, এতে মিম খাতুন দগ্ধ হন। তার চিৎকারে পাশের ঘরে থাকা স্বামী রাকিবুল ইসলাম সাহায্য করতে গেলে তিনিও দগ্ধ হন।

পরে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। পরে এখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে দম্পতির মৃত্যু হয়।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের লাইনচ্যুত

শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম জানান, এই ঘটনায় ঢাকায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

সান নিউজ/একে/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা