ছবি: সংগৃহীত
সারাদেশ

ভোলায় তথ্য অধিকার দিবস উদযাপন  

ভোলা প্রতিনিধি: ভোলায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন করা হয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য হলো- ‘তথ্যের অবাধ প্রবাহে ইন্টারনেটের গুরুত্ব’ এবং শ্লোগান হচ্ছে ‘ইন্টারনেটে তথ্য পেলে জনগণের শান্তি মেলে’।

আরও পড়ুন: ভোলায় বিশ্ব পর্যটন দিবস পালিত

দিবসটি উপলক্ষ্যে বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০ টায় জেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উদ্বোধন করেন ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসনের কার্যলয়ের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে ঈদে মিলাদুন্নবী (স:) পালিত

আলোচনা সভায় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তামিম আল ইয়ামীন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আলমগীর হুসাইন, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক তাপশ কুমাড় শীল, জেলা তথ্য অফিসার নুরুল আমিন, সহকারী বন সংরক্ষক মো. মনিরুজ্জামান, সহকারী কমিশনার মো. আরাফাত হোসেন, সহকারী কমিশনার দীপক ত্রিপুরা প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, বর্তমান সরকারের আমলে দেশে অবাধ তথ্য প্রবাহের কারণে সব সেক্টরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হয়েছে।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‌্যালি

সভায় বক্তারা দিবসটির তাৎপর্য তুলে ধরে বলেন, ইন্টারনেটের ফলে তথ্য পাওয়া অনেক সহজ হয়েছে। মানুষের হয়রানি বহুলাংশে কমে এসেছে। এ সময় তারা তথ্য প্রাপ্তির সময় কমিয়ে আনার পরামর্শ দেন। আলোচনা সভায় বক্তারা অবাধ তথ্য প্রবাহের এ যুগে তথ্যকে ইতিবাচকভাবে ব্যবহারের উপর গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, ২৮ সেপ্টেম্বর বিশ্বজুড়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপিত হয়। এ বছর এ দিন পবিত্র ঈদে মিলাদুন্নবীর ছুটি থাকায় আজই দিবসটি উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা