ছবি: সংগৃহীত
সারাদেশ

লক্ষ্মীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপান

সোলাইমান ইসলাম নিশান: ‘সার্বজনীন মানবাধিকার ঘোষণায় প্রবীণদের জন্য প্রদত্ত প্রতিশ্রুতি পূরণে প্রজন্মের ভূমিকা’ প্রতিপাদ্যে লক্ষ্মীপুরে উদযাপিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস।

আরও পড়ুন: রাজধানীতে তীব্র যানজট

এ উপলক্ষে রোববার (১ অক্টোবর) সকালে কালেক্টরেট ভবন প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাজিয়া পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেহের নিগার ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রিয়াংকা দত্ত।

আরও পড়ুন: খুলনায় ধর্মঘট, তেল উত্তোলন বন্ধ

এছাড়া উপস্থিত ছিলেন- জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. নুরুল ইসলাম পাটোয়ারী, প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক কামাল হোসেন, সদস্য এম ছাবির আহমেদ, সেলিম উদ্দিন নিজামী, মুক্তিযোদ্ধা শামছুল ইসলাম, আইনজীবী নুর মোহাম্মদসহ আরও অনেকে।

বক্তারা বলেন, বর্তমান সরকার প্রবীণদের সার্বিক কল্যাণে নানামূখী কর্মসূচি বাস্তবায়ন করছে। সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান কিংবা সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে প্রবীণদের অধিকার ও সুযোগ-সুবিধা সুরক্ষার জন্য।

আরও পড়ুন: মহাখালীতে যুবকের আত্মহত্যা

সভায় প্রবীণদের পারিবারিক সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে নানাবিধ সমস্যার সমাধান ও অধিকার প্রতিষ্ঠা আদায়ে বিভিন্ন দিক তুলে ধরা হয়। জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও প্রবীণ হিতৈষী সংঘের আয়োজনে এ কর্মসূচি পালন হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা