ছবি: সংগৃহীত
সারাদেশ

ভোলায় বিশ্ব পর্যটন দিবস পালিত

ভোলা প্রতিনিধি: “পর্যটনে পরিবেশ বান্ধব বিনিয়োগ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে।

আরও পড়ুন: বিশ্ব পর্যটন দিবস

বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০ টায় জেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসনের কার্যলয়ের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে জেলা প্রশাসনের মিলনায়তন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

আলোচনা সভায় ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান বলেন, কুইন আইল্যান্ড খ্যাত দ্বীপ জেলা ভোলা একটি পর্যটন সম্ভাবনাময় অঞ্চল। এ পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে ও আধুনিক পর্যটন নগরীতে পরিণত করতে বর্তমান সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের পাশাপাশি ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছে।

এ সময় বক্তারা বলেন, ভোলার পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে কুকরি-মুকরি, তারুয়া দ্বীপ, জ্যাকব টাওয়ার, স্বাধীনতা যাদুঘর, ইলিশ বাড়ী, আলাপন, শাহাবাজপুর বিনোদন কেন্দ্রসহ জেলার সব পর্যটন স্থানকে পর্যটনবান্ধব এবং পরিবেশবান্ধব করে গড়ে তুলতে হবে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন আজ

এছাড়া পর্যটকদের আবাসন, পরিবহন এবং গুণগত মানের খাবার নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তামিম আল ইয়ামীন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আলমগীর হুসাইন, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক তাপশ কুমাড় শীল, জেলা তথ্য অফিসার নুরুল আমিন, সহকারী বন সংরক্ষক মো. মনিরুজ্জামান, সহকারী কমিশনার মো. আরাফাত হোসেন, সহকারী কমিশনার দীপক ত্রিপুরা প্রমুখ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা