ছবি-সংগৃহীত
সারাদেশ

কাভার্ডভ্যান চাপায় নিহত ২

জেলা প্রতি‌নি‌ধি : টাঙ্গাইলে ধনবাড়ী উপজেলায় কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে ২ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন: প্রাইভেটকারের ধাক্কায় ব্যবসায়ী নিহত

বৃহস্পতিবার (১৪ সে‌প্টেম্বর) বেলা ১২ টার দিকে দড়িরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পাবনার ভাঙ্গুরা থানাধীন মোহাম্মদ মোতালেব হোসেন ও ধনবাড়ী উপজেলার হাতীবান্ধা গ্রামের জাহিদ হাসান। তারা বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) প্রশিকায় চাকরি করতেন।

আরও পড়ুন: গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

ধনবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ইদ্রিস মিয়া বলেন, ঢাকা থেকে জামালপুরগামী একটি কাভার্ডভ্যান দড়িরামপুর এলাকায় পৌঁছালে এর চাকা ফেটে যায়। এ সময় কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের ওপর উল্টে পড়ে। কাভার্ডভ্যানের চাপায় ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেলের ২ আরোহী।

আরও পড়ুন: হাঁস নিয়ে বিরোধ, ২ ভাইকে পেটালেন ওসি

তিনি আরও জানান , এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমএ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা