ছবি: সংগৃহীত
সারাদেশ

ইফাদ পাকিস্তান’র নিরাপদ সবজি ক্ষেত পরিদর্শন

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: ইফাদ পাকিস্তান’র কান্ট্রি ডিরেক্টর ও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টরসহ এসএসিপির উর্ধ্বতন কর্মকর্তারা বাগেরহাটে বেতাগার বিভিন্ন নিরাপদ সবজি ক্ষেত পরিদর্শন করেছেন।

আরও পড়ুন: ব্যস্ত সময় পার করছেন নৌকার কারিগররা

বুধবার (১৩ সেম্টেম্বর) ইফাদ-এর পাকিস্তান ক্যান্টি ডিরেক্টর ফেরনান্দা থোমাস ডা রচার নেতৃত্বে ধনপোতা ও মাসকাটার বিভিন্ন নিরাপদ সবজি ক্ষেত পরিদর্শন করেন তারা। পরে অর্গানিক বেতাগা রিসোর্স সেন্টার চত্ত্বরে ফারমার স্কুল পরিদর্শন ও স্থানীয় কৃষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কৃষি সম্প্রসারণ অধিদফতর, খামারবাড়ি বাগেরহাটের উপ-পরিচালক কৃষিবিদ শংকর কুমার মজুমদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইফাদ পাকিস্তান-এর কান্ট্রি ডিরেক্টর ফেরনান্দা থোমাস ডা রচা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এফএও-এর এডভাইসর ও সিনিয়র টেকনিকাল কাটারজিনা চাম্পীকা।

আরও পড়ুন: অস্তিত্ব সংকটে সুন্দরবনের জীববৈচিত্র্য, বিলুপ্তির পথে বাঘ

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শেখ সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- এসএসিপির প্রকল্প পরিচালক ড. মুহাম্মদ এমদাদুল হক, বিএডিসির খুলনা রিজিয়ান খুলনার নির্বাহী প্রকৌশলী মোঃ জামান ফারুক, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার নুসরাত পুনম, বেতাগা ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ, উপ-সহকারী কৃষি অফিসার প্রদীপ কুমার মন্ডল, সোলায়মান মন্ডল, নবনিতা জোদ্দার ও বিপুল কুমার পাল।

এ সময় কর্মকর্তারা নিরাপদ সবজির বিভিন্ন ক্ষেত দেখে সন্তোষ প্রকাশ করেন এবং নানা ধরনের পরামর্শ প্রদান করেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা