ছবি: সংগৃহীত
সারাদেশ

বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ সামগ্রী বিতরণ 

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: ‘আর্তমানবতার সেবায় বাংলাদেশ কোস্ট গার্ড’ স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার কৈখালীসংলগ্ন এলাকার অসহায় গরীব মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন।

আরও পড়ুন: ট্রেন থেকে পড়ে ২ জনের মৃত্যু

বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো: মুনতাসির ইবনে মহসীন এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই অদ্যাবধি বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল ও চরাঞ্চলের মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। উপকূল ও চরাঞ্চলের কর্মহীন ও দুঃস্থ মানুষের প্রয়োজনের তুলনায় চিকিৎসাসেবা খুবই অপ্রতুল। তাই সুবিধা বঞ্চিত মানুষের সেবায় সব সময় এগিয়ে এসেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

আরও পড়ুন: ভবন থেকে পড়ে ২ শ্রমিক নিহত

এরই ধারাবাহিকতায় বুধবার সকাল থেকে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন কৈখালী, টেংরাখালী, ভেটখালী ও তৎসংলগ্ন এলাকায় মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে দুই শতাধিক অসহায়, গরীব, দুঃস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করা হয়।

এ বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান অনুষ্ঠানে মেডিকেল অফিসার সার্জন লেফটেন্যান্ট কমান্ডার আরবা মোঃ শাওন মোরসালিন এলমান, এএমসি উপস্থিত ছিলেন। এছাড়া উক্ত ক্যাম্পেইন এ কন্টিনজেন্ট কমান্ডার কৈখালী ও স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: বাড়তে পারে বৃষ্টির প্রবণতা

এর আগে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন কৈখালী, টেংরাখালী, ভেটখালী ও তৎসংলগ্ন এলাকাসমূহে কোস্ট গার্ড পশ্চিম জোনের অধিনস্থ বিসিজি স্টেশন কৈখালী স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম মেহেদী হাসান, (এসডি), (কম), বিএন উপকূলীয় ও তৎসংলগ্ন অঞ্চলে অবৈধ মৎস্য আহরণ, মাদক ও মানবপাচার রোধ, অবৈধ জালের ব্যবহার, বনজ সম্পদ রক্ষা, নৌযান ও নৌপথে জানমালের নিরাপত্তা বিষয়ে স্থানীয় জেলে, মাঝি ও পেশাজীবিদের সচেতনতা বৃদ্ধিতে জনসচেতনতামূলক বক্তব্য প্রদান করেন।

এ জনসচেতনামূলক সভায় স্থানীয় প্রশাসন, বনবিভাগের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধিগণ এবং স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা