সংগৃহীত
সারাদেশ

স্ত্রী ও শ্বশুরকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলার রামগতিতে মো. সুমন নামে এক যুবক তার স্ত্রী রাশেদা আক্তার (২২) ও শ্বশুর বাদশা মিয়াকে (৫০) কুপিয়ে হত্যা করেছেন। এ সময় শাশুড়ি আঙ্কুরী বেগমকেও (৪৫) কুপিয়ে আহত করে মেয়ে জামাই।

বুধবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চরবাদাম ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চরকলাকোপা গ্রামে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: রামগড়ে ভারতীয় ঔষধ জব্দ

নিহত বাদশা মিয়া চরকলাকোপা গ্রামের মৃত তোবারক আলীর ছেলে। ঘটনার পর থেকে মো. সুমন পালিয়ে গেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রামের বাসিন্দা সুমনের সাথে রাশেদার বিয়ে হয়। বিয়ের পর থেকেই সুমন স্ত্রী রাশেদাকে মারধর করতেন। রাশেদাকে তার বাবা-মা নিজের বাড়িতে নিয়ে চলে আসেন। পরে তাকে এলাকায় অন্য এক যুবকের সাথে বিয়ে দেয়। কিন্তু সুমন তার স্ত্রীর বিয়ের বিষয়টি জানতো না।

আরও পড়ুন: হত্যা মামলায় ৩ আসামির মৃত্যুদণ্ড

বুধবার সন্ধ্যায় সুমন রাশেদাকে নিতে আসলে বিষয়টি জানতে পারেন। পরে বাকবিতণ্ডার একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী রাশেদা, শ্বশুর বাদশা ও শাশুড়ি আঙ্কুরী বেগমকে কুপিয়ে পালিয়ে যান। এ সময় ঘটনাস্থলেই রাশেদা ও তার বাবা মারা যান। আঙ্কুরীকে আহত অবস্থায় উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।

রামগতি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার জানান, খবর পেয়ে ঘটনাস্থল এসেছি। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে মর্গে পাঠানো হবে। ঘাতক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা