সারাদেশ

ট্রাকচাপায় ২ বাইক আরোহী নিহত

সোলাইমান ইসলাম নিশান : লক্ষ্মীপুরের রামগতিতে মালবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা আরিফ হোসেন ও মমিন উল্যা নামে দুইজন আরোহী নিহত হয়েছে।

আরও পড়ুন : ভূঞাপুরে প্রাথমিক মেধা যাচাই বৃত্তি পরীক্ষা

শুক্রবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলার রামদয়াল বাজার এলাকায় আলেকজান্ডার-সোনাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। আরিফ উপজেলার চর আলগী গ্রামের মো. সেলিমের ছেলে এবং মমিন একই এলাকার মনির হোসেনের সন্তান।

পুলিশ জানায়, তারা দু’জন মোটরসাইকেলে করে আলেকজান্ডার বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দু’জন মারা যান।

আরও পড়ুন : পটুয়াখালীতে রাজনৈতিক সৌহার্দ্য এগিয়ে নেয়ার সভা

রামগতি থানার ওসি মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি জব্দ করা গেলেও চালক পলাতক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা