ছবি: সংগৃহীত
সারাদেশ

হাঁস নিয়ে বিরোধ, ২ ভাইকে পেটালেন ওসি

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচরে দুই ভাইকে থানায় আটকে বেধড়ক পেটানের অভিযোগ উঠেছে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশের বিরুদ্ধে।

আরও পড়ুন: স্ত্রী ও শ্বশুরকে কুপিয়ে হত্যা

নির্যাতনের শিকার মো. পারভেজ (২৪) উপজেলার চরজুবলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চর কচ্ছপিয়া গ্রামের মো. সেলিমের ছেলে। তিনি ওই ওয়ার্ডে যুবলীগের সভাপতি পদ প্রার্থী। মো. হৃদয় (২০) যুবলীগ নেতা পারভেজের চাচাতো ভাই। সে স্থানীয় একটি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী।

ভুক্তভোগীদের দাবি, গত শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরের দিকে হাঁস নিয়ে বিরোধের জের ধরে ওসি তার কক্ষে তাদের দুই ভাইকে মারধর করেন।

আরও পড়ুন: উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ রেহানা পারভিন

পারভেজ অভিযোগ করেন, গত শুক্রবার ধান ক্ষেতে হাঁস যাওয়াকে কেন্দ্র করে তার চাচা আবু জাফরের সঙ্গে প্রতিবেশী ইমাম উদ্দিনের বাকবিতন্ডা হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

এ ঘটনায় বিকেলের দিকে চরজব্বর থানার একদল পুলিশ উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের সামনে থেকে আমাকে এবং আমার চাচাতো ভাই হৃদয়কে আরেক স্থান থেকে ধরে নিয়ে যায়। পরে শুক্রবার ও শনিবার সারা দিন থানার হাজতে আটকে রাখে।

শনিবার বিকেলের দিকে স্থানীয় ইউপি সদস্য থানায় গিয়ে টাকা-পয়সা দিয়ে আমাদের থানা হাজত থেকে বের করে নিয়ে আসেন।

আরও পড়ুন: পুনরায় চালু হচ্ছে ঐতিহ্যবাহী কস্তুরাঘাট

পারভেজ আরো বলেন, শনিবার দুপুর সোয়া ১ টার দিকে থানার ওসি দেব প্রিয় দাশ তার কক্ষে দুই ভাইকে লাঠি দিয়ে বেধড়ক পেটান। আমার শরীরে এখনো মারের দাগ আছে।

তবে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ অভিযোগ নাকচ করে বলেন, এটা মিথ্যা। পিঠের দাগগুলো আপনারা দেখেন। পুলিশ কি এভাবে মারে। আমি এ একটাই প্রশ্ন রাখলাম।

তিনি আরো বলেন, লিখিত অভিযোগের আলোকে দুই পক্ষকে থানায় ডাকা হয়েছিল। পরে স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের কথা বলে দুই পক্ষ। এজন্য কোনো মামলা নেওয়া হয়নি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা