সংগৃহীত
সারাদেশ

ট্রাকের চাকায় পিষ্ট হলেন নারী

জেলা প্রতিনিধি : টাঙ্গাইলের ধনবাড়ীতে মোটরসাইকেল পড়ে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তাসলিমা আক্তার (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : ভোলায় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বৃহস্পতিবার (৭ মার্চ) সন্ধ্যায় টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের ধনবাড়ী উপজেলার ভাইঘাটের দরিরামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার বয়ড়া ডিক্রিবন্দ গ্রামের জনৈক দেলায়ারের স্ত্রী নিহত তাসলিমা ‘সেতু’ নামের বেসরকারি প্রতিষ্ঠানের মধুপুর শাখা কার্যালয়ে মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

আরও পড়ুন : ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ২

প্রতিষ্ঠানের কেন্দ্রীয় কার্যালয়ের অডিট ও মনিটরিং শাখার পরিচালক আনিছুর রহমান বোরহান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ৭ ও ৩ বছরের দুই সন্তান এবং স্বামীর সঙ্গে সাপ্তাহিক ছুটি কাটাতে তাসলিমা সহকর্মীর সঙ্গে বাড়ি যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এতে পেছনে বসা থেকে তাসলিমা ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ধনবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বলেন, অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা