ছবি: সংগৃহীত
সারাদেশ

সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু

জেলা প্রতিনিধি: রাজবাড়ীর পাংশা উপজেলায় বিষধর সাপের কামড়ে সাফা পারভীন (১৩) নামে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: গ্যাস বিস্ফোরণ দগ্ধ আরও এক মৃত্যু

সোমবার (২১ আগস্ট) রাত ২ টার দিকে উপজেলার বাহাদুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে সাপে কাপড় দেয়।

পরবর্তীতে মঙ্গলবার (২২ আগস্ট) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায় পারভীন।

নিহত সাফা পারভীন জয়কৃষ্ণপুর গ্রামের মো. শাহজাহান মণ্ডলের মেয়ে। সে বাহাদুরপুর শহীদ খবিরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

আরও পড়ুন: বিয়ে করতে স্কুল শিক্ষককে নোটিশ

তার পরিবারের সদস্যরা জানিয়েছে, প্রতিদিনের মতো রাতে খাওয়া-দাওয়া শেষ করে মায়ের সাথে একই বিছানায় ঘুমিয়ে ছিলো পারভীন। রাত ২ টার দিকে হঠাৎ চিৎকার-চেঁচামেচি করতে থাকে।

পরে তার বাবা লাইট জ্বালিয়ে দেখতে পান কালো রঙের ডোরা কাটা একটা সাপ। সাথে সাথে সাপটিকে মেরে ফেলেন তারা। পরে সকালে পারভীনকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে অ্যান্টিভেনম না থাকায় পরে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন: শার্শায় পিস্তল ও গুলিসহ আটক ১

কিন্তু সেখানেও অ্যান্টিভেনম পাওয়ায় না গেলে বাইরে থেকে ক্রয় করে তাকে অ্যান্টিভেনম দেওয়া হয়। এতেও পারভীনের অবস্থার উন্নতি না হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার সুজাউদ্দিন সোহাগ জানান, আমার জানা নেই, হাসপাতালে সাপে কাটা কোনো রোগী এসেছে কিনা।

আরও পড়ুন: একই ওয়ার্ডে রয়েছেন সাধারণ ও ডেঙ্গু রোগী

রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মো. ইব্রাহিম টিটন জানান, নিহতের স্বজনরা যে অভিযোগ করেছে, তা সঠিক নয়।

রাজবাড়ী ৫ টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই অ্যান্টিভেনম আছে বলে জানান তিনি।

সান নিউজ/এমএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা