ছবি: সংগৃহীত
সারাদেশ

মাদারীপুরে উৎরাইল হাটে অগ্নিকাণ্ড

এস আর শফিক স্বপন, মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচর উপজেলার উৎরাইল হাটে দুটি সারের গোডাউনসহ তিনটি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

আরও পড়ুন: গ্যাস বিস্ফোরণ দগ্ধ আরও এক মৃত্যু

এ সময় দুটি সারের গোডাউন এবং ১ টি পান-জর্দ্দা ও চাউলের দোকানের সকল মালামাল পুড়ে গেছে। এতে কমপক্ষে ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্থরা।

মঙ্গলবার (২২ আগস্ট) রাত দেড়টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত দেড়টার দিকে পাশ্বর্বতী বাসিন্দারা গোডাউন ঘরে আগুন জ্বলতে দেখে চিৎকার-চেঁচামেচি করে।

আরও পড়ুন: সুন্দরবনে কাঁকড়াসহ ২৬ জেলে আটক

খবর পেয়ে আশেপাশের লোকজন এগিয়ে এসে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই আগুনে তিনটি গোডাউনের মালামাল পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত আকবর আলী খানের ছেলে মিঠু খান বলেন, ঘরে ৮০০ বস্তা সার ছিল। বেশির ভাগ পুড়ে গেছে। আর আগুন নেভানোর সময় পানিতে অন্যান্য মালামাল নষ্ট হয়ে গেছে। কমপক্ষে ১০ লক্ষ টাকার মালামাল ছিল।

আরও পড়ুন: মাদারীপুরে দুদকের গণশুনানি অনুষ্ঠিত

ক্ষতিগ্রস্তরা জানান, ঘর মালিক এমদাদ মাতুব্বরের একই সারির তিনটি ঘর গোডাউন হিসেবে ভাড়া নিয়েছেন ব্যবসায়ীরা। সপ্তাহের মঙ্গলবার (সাপ্তাহিক হাট) সকাল থেকে বিকেল পর্যন্ত খোলা থাকে দোকানগুলো।

দোকানে মালামাল গুদামজাত করে রাখা হয়। রাতে কিভাবে আগুন লাগলো, তা বুঝতে পারছেন না তারা। বিকেলে দোকানের বৈদ্যুতিক সংযোগও বন্ধ রেখে যান দোকান মালিকেরা।

আরও পড়ুন: বিয়ে করতে স্কুল শিক্ষককে নোটিশ

শিবচর থানার উপ-পরিদর্শক মো.মোদাচ্ছের আলী জানান, ক্ষতিগ্রস্তরা এখনো কেউ জানায়নি। তবে অগ্নিকাণ্ডের খবর পেয়েছি। খোঁজ-খবর নিচ্ছি। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে।

সান নিউজ/এনজে/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা