ছবি: সংগৃহীত
সারাদেশ

সুন্দরবনে কাঁকড়াসহ ২৬ জেলে আটক  

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট সংবাদদাতা: বিশ্ব ঐতিহ্য পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ পূর্ব সুন্দরবনে নিষিদ্ধ সময়ে অবৈধভাবে প্রবেশ করে মাছ ও কাঁকড়া ধরার অপরাধে ২৬ জেলেকে আটক করেছে বনরক্ষীরা।

আরও পড়ুন: শার্শায় পিস্তল ও গুলিসহ আটক ১

মঙ্গলবার (২২ আগস্ট) বিকেলে পৃথক অভিযানে এসব জেলেদের আটক করা হয়।

এ সময় জেলেদের কাছ থেকে ১৫ মণ কাঁকড়া, ৪ টি ইঞ্জিন চালিত ট্রলার, ৪ টি নৌকা, জাল, কাঁকড়া ধরা চাইসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়।

বনবিভাগ জানায়, মঙ্গলবার বিকেলে পূর্ব বনবিভাগের বাগেরহাটের শরণখোলা রেঞ্জের শ্যালার চর টহল ফাঁড়ির নীলবাড়িয়া খাল থেকে ৪ টি নৌকায় থাকা ২৪ ক্যারেট (১৫ মণ) জ্যান্ত কাঁকড়াসহ ১২ জেলেকে আটক করা হয়।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মারধরের অভিযোগ

এর আগে সকাল ৮ টার দিকে আমবাড়িয়া খালে মাছধারর সময় ৪ টি ট্রলারসহ ১৪ জেলেকে আটক করেন বনরক্ষীরা।

শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) শেখ মাহবুব হাসান বলেন, নিষিদ্ধ এই সময়ে জেলে নামধারী অসাধু ব্যক্তিরা গোপনে সুন্দরবনে প্রবেশ করে মাছ ও কাঁকড়া আহরণ করছিল।

আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবেকের

পৃথক দুটি স্থান অভিযান চালিয়ে আমরা ১৫ মন কাঁকড়াসহ ২৬ জেলেকে আটক করতে সক্ষম হই। পরে জেলেদের নৌকা থেকে ১৫ মণ জ্যান্ত কাঁকড়া সুন্দরবনের নদীতে অবমুক্ত করা হয়েছে। এছাড়া আটক ২৬ জেলের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, গত ১ জুন থেকে তিন মাসের জন্য সুন্দরবনে সব ধরণের সম্পদ আহরণ ও পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা চলমান রয়েছে। এই নিষেধাজ্ঞা ৩১ আগস্ট পর্যন্ত জারি থাকবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা