নৌ-বন্দরে নোঙর করে রাখা লঞ্চ
সারাদেশ

বরিশাল রুটে লঞ্চ চলাচল বন্ধ 

নিজস্ব প্রতিবেদক

বরিশাল: প্রতিকূল আবহাওয়ায় বরিশালের অভ্যন্তরীণ রুটগুলোতে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ করা হয়েছে।

আজ বুধবার (২৬ আগস্ট) সকাল থেকে বরিশাল নৌ-বন্দর থেকে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে বলে জানান বিআইডব্লিউটিএ নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক মো. শহিদুল ইসলাম।

তিনি জানান, বরিশাল নদীবন্দরে ২ নম্বর সতর্কতা সংকেত জারি করেছে আবহাওয়া অফিস। বৈরি আবহাওয়াও বিরাজ করছে। তাই কর্তৃপক্ষে নির্দেশে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে।

বৈরি আবহাওয়ায় ছাড়লেও লক্ষ্মীপুরগামী লঞ্চগুলো উত্তাল মেঘনা পাড়ি না দিয়ে ফের বরিশাল নৌ-বন্দরে ফিরে এসেছে।

বরিশাল বিভাগীয় আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মাহফুজুর রহমান জানান, ২৪ ঘন্টায় এই বিভাগে ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সমুদ্রে স্পষ্ট লঘুচাপে সৃষ্ট নিম্নচাপের কারণে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে।

আগামী দুইদিন এমন অবস্থায় থাকতে পারে বলেও মনে করে আবহাওয়া অধিদপ্তর। মাহফুজুর রহমান বলেন, সমুদ্রে ৩ নম্বর সতর্ক সংকেত ও নদী বন্দরগুলোতে ২ নম্বর সতর্ক সংকেত দেয়া হয়েছে।

বরিশাল পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. মাসুম জানান, বিভাগের ৪২টি নদীর মধ্যে কোনো নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে না। তবে সর্বশেষ সকাল ৯টায় দৌলতখান উপজেলার সুরমা ও মেঘনা নদীর পানি বিপৎসীমার ৪৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। যা এই বিভাগে সর্বোচ্চ নদীর পানি।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা