সারাদেশ

বুড়িশ্বর নদীতে হচ্ছে সেতু

নিজস্ব প্রতিবেদক:

বরগুনা: বুড়িশ্বর নদীতে বরগুনার পুরাকাটা-আমতলী পয়েন্টে সেতু নির্মাণ করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ সেতু বিভাগ।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে বরগুনা সফরকালে এ তথ্য জানান সেতু বিভাগের পাঁচ কর্মকর্তা।

সফরকারী কর্মকর্তারা হলেন, বিবিএ'র পরিচালক ও যুগ্মসচিব ড. মো. মনিরুজ্জামান, সেতু বিভাগের যুগ্মসচিব রশিদুল হাসান, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের (বাসেক) প্রধান প্রকৌশলী কাজী মো. ফেরদাউস ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. অহিদুজ্জামান এবং পায়রা সেতুর তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মো. তোফাজ্জেল হোসেন।

প্রথমে তারা পুরাকাটা পয়েন্ট পরিদর্শন করেন। এরপর সার্কিট হাউজ মিলনায়তনে আলোচনা সভায় অংশ নেন। সভায় উপস্থিত ছিলেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, বরগুনা প্রেসক্লাবের সভাপতি সঞ্জীব দাস সাংবাদিকরা। সভাপতিত্ব করেন বরগুনার জেলা প্রশাসক মো. মোস্তাইন বিল্লাহ।

সভায় সংসদ সদস্য শম্ভু ও জেলা প্রশাসক পুরাকাটা সেতুর প্রয়োজনীয়তা সম্পর্কে সেতু বিভাগের কর্মকর্তাদের অবহিত করেন। প্রায় তিন বছর আগে ওই বিভাগের প্রতিনিধিরা পুরাকাটা-আমতলী সেতু নির্মাণে প্রাথমিক সম্ভাব্যতা যাচাই করে গিয়েছিলেন।

বাসেকের প্রধান প্রকৌশলী কাজী মো. ফেরদাউস বলেন, প্রয়োজনের ভিত্তিতে খুব শিগগিরই এই সেতু নির্মাণে প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) অনুমোদনের জন্য তৈরি করা হবে। সেতুটি নির্মাণে প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকা ব্যয় হবে বলে ধারণা করা হচ্ছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা