বঙ্গবন্ধুর সমাধিতে প্রেস কাউন্সিল চেয়ারম্যানের শ্রদ্ধা
সারাদেশ

বঙ্গবন্ধুর সমাধিতে প্রেস কাউন্সিল চেয়ারম্যানের শ্রদ্ধা 

নিজস্ব প্রতিবেদক:

গোপালগঞ্জ: বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা জানিয়েছেন।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পন, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করে শ্রদ্ধা জানান তিনি।

প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ও ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য আব্দুল মজিদ, সচিব মো. শাহ আলম, টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস প্রমুখ তার সঙ্গে ছিলেন।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বলেন, ‘কারা সাংবাদিক আর কার সাংবাদিক না, এটা আমিও বলতে পারি না। সেটি নিশ্চিত করতে অবশ্যই আমাদেরকে নীতিমালার মধ্যে আসতে হবে। প্রেস কাউন্সিল থেকে নীতিমালা তৈরি করেছি। নীতিমালাটি এখনও আলোচনার পর্যায়ে রয়েছে।’

ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের বিচার করা হয়েছে। তাদের অনেকের ফাঁসি ও দণ্ড কার্যকর হয়েছে। আরো বেশ কয়েকজন বিভিন্ন দেশে পালিয়ে রয়েছেন। তাদেরকেও খুঁজে বের করে দেশে এনে বিচারের রায় কার্যকরের দাবি জানাচ্ছি।’

মুজিব জন্ম শতবার্ষিকীতে এই শোকের মাসে আরো একটি দাবি উঠেছে। আর তা হলো, খুনিদের বিচার হয়েছে, কিন্তু তাদের পেছনে যারা কুশিলব ছিলেন, যারা এ হত্যাকাণ্ডের নীলনকশা করেছিলেন এবং যারা জাতির জনককে হত্যা করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করতে চেষ্টা করেছিলেন, তাদেরও বিচার করতে হবে।’

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা